ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

মাধবপুরে পত্রিকা এজেন্টের ছেলে সুশংকরের মমার্ন্তিক মৃত্যু

ads

হবিগঞ্জের মাধবপুর উপজেলার পত্রিকা এজেন্ট সুখলাল দেবনাথের ছেলে সুশংকর দেবনাথ (২৮) এর মমার্ন্তিক মৃত্যু হয়েছে। জানা যায়, সীতাকুন্ডের চন্দ্রনাথ তীর্থ স্থান ভ্রমণ শেষে বাড়িতে আসার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। অকালে ছেলের এমন চিরতরে চলে যাওয়া দেখে মা—বাবা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। তার মৃত্যুর সংবাদ শুনে তাকে এক নজর দেখার জন্য শনিবার তার বাড়িতে শত শত মানুষ ভীড় জমান। শনিবার দুপুরেই পৌর শহরের একটি শ্মশানে তাকে সমাধি করা হয়েছে। নিহত সুশংকরের ভাই শংকর দেবনাথ জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ইসকনের তার এক ভক্ত বন্ধুকে নিয়ে মোটর সাইকেল যোগে ব্রাহ্মণবাড়িয়া যায়। সেখান থেকে ট্রেন যোগে চট্টগ্রামের সীতাকুন্ড চন্দ্রনাথ তীর্থস্থানে যান। শুক্রবার রাতে ট্রেন এসে ব্রাহ্মণবাড়িয়া রেল ষ্টেশনে নেমে তার নিজ মোটর সাইকেল যোগে মাধবপুর তার বাড়িতে ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়া শহরের ঘাটুরা নামক স্থানে অজ্ঞাতনামা গাড়ী চাপায় মোটর সাইকেল চালক ও তার সহযোগী গুরুতর আহত হয়। রাতেই পুলিশের সহায়তায় তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেন। ঢাকায় নেওয়ার পথে শনিবার ভোর রাতে তার মৃত্যু হয়। প্রিয় সন্তানের অকাল মৃত্যুতে তার অসুস্থ পিতা সুখলাল দেবনাথ ও মা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। তার মৃত্যু সংবাদ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা জানি হলে তাকে দেখার জন্য শতশত মানুষ তাদের বাড়িতে ভীড় জমান। তার বন্ধুমহল অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন। শনিবার দুপুরে পৌরশহরের স্থানীয় শ্মশানে তাকে সমাধিস্থ করা হয়।

ads
ads
ads

Our Facebook Page